চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হারে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছেন মেয়েরা। মেয়েদের পাসের হার ৫৬ দশমিক ৩১ শতাংশ। অন্যদিকে ছেলেদের পাসের হার ৪৭ দশমিক ৭৫ শতাংশ। অর্থাৎ পাসের হারে মেয়েরা ছেলেদের চেয়ে ৮ দশমিক ৫৬ শতাংশ পয়েন্ট এগিয়ে।
শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফলের পরিসংখ্যানে এ তথ্য পাওয়া গেছে। এ বছর পরীক্ষায় অংশ নেওয়া ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন ছাত্রীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩ লাখ ৫৬ হাজার ৫২৮ জন। অন্যদিকে ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন ছাত্রের মধ্যে পাস করেছেন ২ লাখ ৯০ হাজার ১৫৭ জন। তবে জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছেলেরা এগিয়ে রয়েছেন। ছেলেদের জিপিএ-৫ পাওয়ার সংখ্যা ২০ হাজার ৩৬৩ জন এবং মেয়েদের ১৯ হাজার ৭২১ জন।