এসএসসি পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৩ আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৩

এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফলাফলে ৪ হাজার ৫৮৫ জন পরীক্ষার্থী ফেল থেকে পাস করেছেন। এছাড়া ৩ হাজার ৭৯ জনের নতুন জিপিএ এসেছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফলাফলের পরিসংখ্যান প্রকাশ করা হয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন। তাদের মধ্যে পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেন ৪ লাখ ২ হাজার ৫২ জন।

আবেদনকারীদের উত্তরপত্রের মধ্যে তত্ত্বীয় স্ক্রিপ্ট ছিল ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি এবং ব্যবহারিক স্ক্রিপ্ট ছিল ২ লাখ ৩১ হাজার ৪৭১টি। সব মিলিয়ে মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি স্ক্রিপ্ট পুনঃনিরীক্ষণ করা হয়েছে।

পুনঃনিরীক্ষণের ফলাফলে ২৭ হাজার ৮৩৬ জনের গ্রেড পরিবর্তন হয়েছে। আর ৫৬ হাজার ২৫৯ জনের নম্বর পরিবর্তন হয়েছে।

/এসএমএ/এএস/এমওএফ/ 
সম্পর্কিত
শিক্ষার্থীদের তিন পরামর্শ প্রধানমন্ত্রীর
শৌচাগার থেকে মাদ্রাসাশিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক
ব্রিটিশ কাউন্সিলের স্কলার্স অ্যাওয়ার্ড পেলেন ৬৪ শিক্ষার্থী
সর্বশেষ খবর
গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন ধরিয়ে লুটপাট, বিএনপির কয়েকজনের বাড়িতে ভাঙচুর
গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন ধরিয়ে লুটপাট, বিএনপির কয়েকজনের বাড়িতে ভাঙচুর
 ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা?
 ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা?
ইরানের কাছে এখনও ২৫০০ ক্ষেপণাস্ত্র বলে মনে করে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের ধারণা কত?
ইরানের কাছে এখনও ২৫০০ ক্ষেপণাস্ত্র বলে মনে করে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের ধারণা কত?
ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে নারীকে মাইক্রোবাসে তুলে ১৬ লাখ টাকা লুট
ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে নারীকে মাইক্রোবাসে তুলে ১৬ লাখ টাকা লুট
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ