গণসংযোগে শুভ!

‘অস্তিত্ব’ ছবির প্রচারণায় শুভ (2)চিত্রনায়ক আরিফিন শুভর এখন একটাই লক্ষ্য, দর্শক-ভক্তদের সঙ্গে দেখা করা। না, নির্বাচনী বিষয় নয়। দর্শকদের সঙ্গে কথা বলতে চান, শুনতে চান তাদের কথা। আর একইরকমের ভূমিকায় থাকবেন তিশা।

এ জুটির পরবর্তী ছবি ‘অস্তিত্ব’র জন্য দর্শকের সঙ্গে সরাসরি দেখা তারা। পরিকল্পনা অনুযায়ী ১ মে শুভ গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল চত্বর, কলাভবন, টিএসসি, গণগ্রন্থাগার, ধানমণ্ডির রবীন্দ্র সরোবরসহ বেশ কয়েকটি স্থানে। সঙ্গে ছিলেন ছবির পরিচালক অনন্য মামুনসহ ‘অস্তিত্ব’র স্বেচ্ছাসেবকরা।
আগামী ৬ মে ছবি মুক্তির আগে যেকোনও দিন আবারও দর্শকদের দারস্থ হবেন শুভ-তিশা জুটি।
শুভ বললেন, ‌'যেখানে চলচ্চিত্রপ্রেমীদের দেখা মিলবে সেখানেই আমরা কথা বলব। এজন্য কিছু স্পট আপাতত ঠিক করেছি। তবে ভক্তদের বিশেষ অনুরোধ থাকলে জনবহুল আরও কিছু জায়গা আমরা যেতে পারি। আজ (সোমবার) কৃষি বিশ্বদ্যালয়ে যাব।’
গত ৬ এপ্রিল এটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়।
বাংলাদেশ ছাড়াও ওমান, মালয়েশিয়া ও যুক্তরাজ্যে ‘অস্তিত্ব’ ছবিটি মুক্তি পাবে। ছবিতে আরও অভিনয় করেছে সুচরিতা, সুজাতা, আজিম, নিঝুম রুবিনা, ডন প্রমুখ।‘অস্তিত্ব’ ছবির প্রচারণায় শুভ (3)
/এম/