জোভান কিছুটা চুপ। তারপর হেসে জানালেন, এটা নাটক নয়। একটি গানের ভিডিওর দৃশ্য।
ব্যান্ড 'য-ফলা'র গায়ক শাওনের নতুন গানের ভিডিওতে দেখা যাবে নাদিয়া খানম ও ফারহান আহমেদ জোভানকে। জোভান জানালেন, সম্প্রতি এর দৃশ্যধারণ শেষ হয়েছে। এতে তারা স্বামী-স্ত্রীর ভূমিকায় আছেন।
এদিকে গানের গায়ক শাওন বললেন, ''এটি আমার নতুন গান 'ইচ্ছে মানুষ'। পহেলা বৈশাখে এর অডিও প্রকাশ হয়েছিল। আগামী সপ্তাহে এর ভিডিও ইউটিউবে আসবে।''
ভিডিওটি পরিচালনা করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান প্রেক্ষাগৃহের শাহরিয়ার পলক। এর দৃশ্যধারণ হয়েছে পুরান ঢাকায়। এটির অডিও-ভিডিও প্রযোজনা করেছে ইটিউনস।
এটি ইউটিউব ছাড়াও বিভিন্ন টেলিভিশন প্রচার হবে।
/এম/