বিয়ে করলেন অমৃতা রাও

বর আনমলের সঙ্গে অমৃতাশাহিদ কাপুরের বিপরীতে ‘বিবাহ’ সিনেমায় বউ সেজেছিলেন আগেই। ছবিটিতে ব্যাপক প্রশংসিত হন তিনি।
এবার বাস্তবেই বিয়ে করলেন অমৃতা রাও। সাত বছরের প্রেমের সম্পর্কের পর রবিবার (১৫ মে) রেডিও জকি আনমলের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন অমৃতা।
আনমল নিজেই বিয়ের খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন। অমৃতার সঙ্গে তার ছবি শেয়ার করে আনমল লিখছেন, ‘যে সাক্ষাৎকার সাত বছর আগে শুরু হয়েছিল, এখনও চলছে। আজ তা আরও দৃঢ় হলো। মাত্র বিয়ে করলাম! আমার ও অমৃতার আপনাদের শুভ কামনা প্রয়োজন।’
‘বিবাহ’ সিনেমায় অভিনয় করা ৩৪ বছরের অমৃতা এখন টেলিভিশন শো ‘মেরি আওয়াজ হি পেহচান হ্যা’-তে অভিনয় করছেন। এর আগে অমৃতা ‘ইশক ভিশক’, ‘জলি এলএলবি’, ‘দিওয়ার’, ‘ম্যা হু না’, ‘দ্য লিজেন্ড অব ভগৎ সিং’ এ অভিনয় করেছেন।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এএ/এম/