আমেরিকায় থিতু হওয়ার আগে জনপ্রিয় মডেল-অভিনেত্রী মোনালিসার শেষ কাজ ছিল ঈদের বিশেষ সিরিজ নাটক ‘সিকান্দার বক্স’। সাগর জাহানের পরিচালনায় এ নাটকটিতে মোনালিসার বিপরীতে ছিলেন মোশাররফ করিম। চার বছর আগে প্রচার হওয়া নাটকটি ইউটিউব চ্যানেলে এখনও বেশ জনপ্রিয়।
সাজিন আহমেদ বাবুর রচনা ও পরিচালনায় নাটকটির মাধ্যমে টানা সাড়ে চার বছর পর মুখোমুখি হবেন মোশাররফ-মোনালিসা। মোনালিসা জানান, ২৩ মে থেকে শুরু হবে নাটকটির দৃশ্যধারণ।
মোনালিসার ভাষায়, ‘লম্বা বিরতির পর মোশাররফ ভাইয়ের সঙ্গে অভিনয় করতে যাচ্ছি। ভালোই লাগছে। তবে ভয় ভয়ও লাগছে। কারণ, তিনি যে মাপের অভিনেতা তার সঙ্গে অন-ক্যামেরায় তাল মেলানো বেশ কঠিন।’
প্রসঙ্গত, গেল মাসের (এপ্রিল) প্রথম সপ্তাহে অনেকটা নিরবে নিইউয়র্ক থেকে ঢাকায় ফেরেন মোনালিসা। মিডিয়ায় কাজ শুরু করেন চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে। এরমধ্যে একটি বিজ্ঞাপন ও একটি নাটকে কাজ করেন।
মোনালিসা গেল প্রায় ছয় বছর (২০১০-২০১৬) নিউইয়র্কে অবস্থান করছেন। ২০১২ সালের জুনে যুক্তরাষ্ট্র প্রবাসী ফাইয়াজ শরীফের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। একই বছরের ম্যাজিক ডে ১২.১২.১২ তারিখে ঢাকার একটি রেস্টুরেন্টে মোনালিসা ও ফাইয়াজের বিবাবহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এরপর যুক্তরাষ্ট্রে চলে গেলেও দুই বছরের মাথায় বিচ্ছেদ ঘটে মোনালিসার সংসারে।
/এস/এমএম/