দীপ্তর নতুন ধারা ‘এসএডি ট্রায়ো’

নতুন ব্যান্ড গড়লেন সংগীতশিল্পী-অভিনয়শিল্পী দীপ্ত। নাম এসএডি ট্রায়ো (শাফকাত আহমেদ দীপ্ত ট্রায়ো)।

বাংলাদেশে ট্রায়ো (ত্রয়ী) ব্যান্ড দল আগে কখনও দেখা যায়নি, অথচ বাইরে জিমি হ্যান্ডরিক্স, জন ম্যাকলফ্লিন থেকে শুরু করে হালের জনপ্রিও গিটারিস্ট জন মায়ারসহ অনেকেই ট্রায়ো ধারার ব্যান্ড নিয়ে এক্সপেরিমেন্ট করছেন। ট্রায়ো হচ্ছে ব্যান্ড মিউজিক এর একটি জনপ্রিয় ধারা। শুধু ৩ জন বাদক মিলে যে দল করা হয় তাকেই ট্রায়ো বলা হয়।

এই ব্যান্ডে দীপ্তর সঙ্গে আছেন নাদিম রাহমান (বেজ) আর শিশির জামান (ড্রামস)। এ ছাড়া অরণ্য ব্যান্ডের বিকাশ রায়ও আছেন এস এ ডি ট্রায়োর সঙ্গে।

দীপ্ত বলেন, ‘‘প্রতিটা গিটারিস্ট এর স্বপ্ন থাকে ট্রায়ো ব্যান্ড করার। একজন বাদক তা সে গিটারবাদক বা ড্রামসবাদক যাই হোক না কেন, ট্রায়ো ব্যান্ড এ তার ট্যালেন্ট এর পরিপূর্ণ প্রকাশ করা সম্ভব হয়। গান গুলোও নতুন মাত্রা পায়। আমার ‘একটা সরল অংক’, ‘রসায়ন’, ‘তার ছিঁড়ে গেছে’র মতো জনপ্রিয় গানগুলো নতুন করে করা হবে এবার।’’

ব্যান্ডটির প্রথম অ্যালবাম প্রডিউসার হিসেবে কাজ করছেন জনপ্রিয় ব্যান্ড আর্টসেল এর গিটারবাদক এরশাদ জামান। আজ  শুক্রবার (২৭ মে) রাতে এসএ টিভির ফনো লাইভ কনসার্ট এ প্রথম পারফর্ম করবে এসএডি ট্রায়ো সদস্যরা। আর ব্যান্ডের প্রথম অ্যালবাম প্রকাশ পাচ্ছে এ বছরই, জানালেন দীপ্ত। 

এসএডি ট্রায়ো ব্যান্ডের তিন সদস্য।/এমএম/