‘কাবিল’ ছবিতে সঞ্জয় গুপ্তের সঙ্গে প্রথমবারের মতো কাজ করার পর এবার প্রথমবারের মতো কৌতুকধর্মী চলচ্চিত্রে অভিনয় করবেন। আর হাসির চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে বর্তমানে সাজিদ খানের চেয়ে ভালো আর কে আছেন। হৃত্বিকের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে বলিউড হাঙ্গামা জানিয়েছে, সাজিদ খানের পরবর্তী হাসির ছবিতে অভিনয় করবেন তিনি।
সূত্র জানায়, নিজেকে আরও মেলে ধরার সময় এসেছে হৃত্বিকের। ‘গুজারিশ’, ‘ব্যাং ব্যাং’ ও ‘মহেঞ্জোদারো’-এর মতো গুরুগম্ভীর ছবির পর এবার তার নিজেকে একটু ছেড়ে দেওয়া দরকার। সূত্র: বলিউড হাঙ্গামা।
/এএ/