সৌরভের ‌'দাদাগিরি'তে জয়া



পার্পেল মুভি টাউনে প্লেন-এর সেটে ‘দাদাগিরি’ শ্যুটিংয়ের ফাঁকে সৌরভ গাঙ্গুলি-জয়া আহসানভারতীয় বাংলা টিভি চ্যানেল জি-বাংলার ‌'দাদাগিরি আনলিমিটেড'-এ বাংলাদেশি তারকাদের অংশ নেওয়া একেবারেই নতুন নয়।
এর আগে কুইজভিত্তিক জনপ্রিয় এ টিভি অনুষ্ঠানে দেখা গেছে বেশ কয়েকজন বাংলাদেশি তারকাকে। এবার তাতে অংশ নিচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
আর অনুষ্ঠানের মূল চালিকাশক্তি হিসেবে বরাবরের মতোই এতে উপস্থাপনা করবেন ভারতীয় সাবেক ক্রিকেট কাপ্তান সৌরভ গাঙ্গুলি।

জানা গেল, জয়ার পাশাপাশি অংশ নেবেন পশ্চিমবঙ্গের আরও কয়েকজন তারকা। পাশাপাশি তাদের সহযোগিতা করবেন রাজ্যটির বিভিন্ন জেলার প্রতিযোগীরা।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী জয়ার এ পর্বটির দৃশ্যধারণ করা হয়েছে প্লেনে। ভারতের পার্পল মুভি টাউনে কৃত্রিমভাবে তৈরি প্লেনের সেটে এর শুটিং হয়েছে।
জয়া জানালেন, শিগগিরই এ পর্বটি প্রচার হবে।
/এম/