ঈদে ৬ ছবির টিভি প্রিমিয়ার

আসছে ঈদুল ফিতরে ৬টি চলচ্চিত্র প্রথমবারের মতো টিভি প্রিমিয়ার হচ্ছে চ্যানেল আই পর্দায়। চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে- পল্লিকবি জসীমউদ্দীনের ‘আয়না’ গল্প অবলম্বনে ‘দর্পণ বিসর্জন’। এটি পরিচালনা করেছেন সুমন ধর। অভিনয়ে অপর্ণা ঘোষ, আজাদ, মাজনুন মিজান, দিহান, আহসানুল হক মিনু প্রমুখ। প্রচার হবে ঈদের দিন বিকেল ২টা ৩০ মিনিটে।
ছুঁয়ে দিলে মন।‘ছুঁয়ে দিলে মন’ চলচ্চিত্রটির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শিহাব শাহিন। অভিনয়ে আরেফিন শুভ, জাকিয়া বারী মম, মিশা সওদাগর, নওশাবা, ইরেশ যাকের প্রমুখ। দেখানো হবে ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ৩০ মিনিটে।
ব্ল্যাক।‘ব্ল্যাক’। কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন কামাল মোহাম্মদ কিবরিয়া। অভিনয়ে সোহম (ভারত), বিদ্যা সিনহা মীম, অমিত হাসান, খরাজ মূখার্জি প্রমুখ। প্রচার হবে ঈদের তৃতীয় দিন সকাল ১০টা ৩০ মিনিটে।
গ্যালিভারস ট্রাভলস।‘গ্যালিভারস ট্র্যাভলস’। হলিউডের আলোচিত এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রব লিটারম্যান। বাংলাদেশ প্রিমিয়ার হবে ঈদের চতুর্থ দিন সকাল ১০টা ৩০ মিনিটে।
লাল চর।‘লালচর’। কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নাদের চৌধুরী। অভিনয়ে আনিসুল হক মিলন, মোহনা মিম, নাদের চৌধুরী, মাসুম আজিজ। ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ঈদের পঞ্চমদিন সকাল ১০টা ৩০ মিনিটে।
মন জানে না মনের ঠিকানা।‘মন জানেনা মনের ঠিকানা’। কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মুশফিকুর রহমান গুলজার। অভিনয়ে নায়করাজ রাজ্জাক, মৌসুমী, ইরফান সাজ্জাদ, পরিমনি প্রমুখ। দেখানো হবে ঈদের ষষ্ঠ দিন সকাল ১০টা ৩০ মিনিটে।
/এমএম/