ঈদ উপলক্ষে এটি প্রকাশ করছে আজব রেকর্ডস।
অ্যালবামে গান রয়েছে সাতটি। দুটি গানে সহ-শিল্পী হিসেবে আছেন আফসারা তাসনিম। গানগুলো হলো- শুধু তোমার আমি, রাত গভীরে, তোমার অপেক্ষায়, জানি না কীভাবে, একটা কথা, বৃষ্টিভেজা এই রাত।
গানগুলো লিখেছেন সারাজাত সৌম, আতিক, নাসিফ অনি এবং অভ্র। অ্যালবামটি সুর-সংগীত করেছেন নাসিফ অনি।
প্রকাশনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০ জুন নাগাদ এটি সিডি ও অনলাইনে মুক্তি পাবে।
/এমআই/এম/