এবারও জব্বর আলী

জব্বর আলীবিগত ঈদগুলোর মতো এবারও টিভি পর্দায় উপস্থিত থাকবেন জব্বর আলী। বরেণ্য চলচ্চিত্রকার আমজাদ হোসেন এবারও নির্মাণ করেছেন চরিত্র জব্বর আলীকে নিয়ে নতুন নাটক।
এটির রচনা, পরিচালনার পাশাপাশি এতে অভিনয় করেছেন আমজাদ হোসেন নিজে। নতুন এ নাটকটির নাম ‘জব্বর আলীর নিউ স্টোরি’।
দুই বন্ধুর পারস্পরিক দ্বন্দ্ব আর দুই পরিবারের ভালোবাসার গল্প নিয়ে এগিয়ে চলা জব্বর আলীর এই কাহিনি। বন্ধু থেকে শত্রুতে পরিণত হওয়া দুই বন্ধুর শেষ পরিণতি কী- তা দেখতে হলে চোখ রাখতে হবে এশিয়ান টিভির পর্দায়।
ঈদের প্রথমদিন রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে এটি।
/এম/