হ্যাকার তিশা!

মরীচিকা নাটকে তিশাক্রমাগত আবীরের (নিশো) ক্রেডিট কার্ড হ্যাক করে চলছে কে? তাকে খোঁজার জন্য একের পর এক কাণ্ড ঘটতে থাকেন তিনি। এদিকে তার বাবা-মা ঠিক করে রেখেছে তার বিয়ের পাত্রী।
একদিকে ক্রেডিট কার্ডের অপরাধীকে খোঁজা, অন্যদিকে পাত্রী দেখতে যাওয়া।
কিন্তু শেষে কী মিলবে?
এটা ঈদের বিশেষ নাটক ‘মরীচিকা’র গল্প। বাকি অংশ বললেন এর পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূল। ‘হ্যাঁ, নাটকে পাত্রী হিসেবে দেখা যাবে স্নেহাকে (তিশা)। কিন্তু আবীর (আফরান) একসময় হ্যাকার হিসেবেও আবিষ্কার করবেন তিশাকে!’
পান্থ শাহরিয়ারের রচনা ও নঈম ইমতিয়াজ নেয়ামূলের পরিচালনায় নাটকটি ঈদের ৭ম দিন এশিয়ান টিভিতে দেখা যাবে। সময়টা রাত ৯টা ৪০ মিনিট।মরীচিকা নাটকে নিশো

/এম/