আর ছবিতে শাবনূরের বিপরীতে অভিনয় করবেন ফেরদৌস, পিয়ার সঙ্গে থাকবেন সায়মন সাদিক।
শাবনূর-ফেরদৌস আগেই চুক্তিবদ্ধ হলেও সাইমন-পিয়া গতকাল (বুধবার) চুক্তি স্বাক্ষর করেন।
পরিচালক মানিক বলেন, ‘অনেক দিন ধরেই ছবিটি নিয়ে চিন্তা-ভাবনা করছিলাম। এটা আমার একটা স্বপ্নের ছবি। ছবির সব শিল্পী এখনও চূড়ান্ত হয়নি। দুয়েকদিনের মধ্যেই সব চূড়ান্ত করে ফেলব। চলতি মাসেই ছবিটির শুটিং শুরু করার ইচ্ছে আছে।’
স্বপ্নচোঁড়া ফিল্মসের ব্যানারে ছবিটি প্রযোজনা করছেন শাহ-আলম। এর চিত্রনাট্য করেছেন সুদীপ্ত সাইদ খান। গান লিখেছেন সুদীপ কুমার দীপ। সংগীত পরিচালনা করবেন জেকে মজলিশ ও ভারতের প্রিতম ব্যানার্জি।
/এমআই/এম/