উপস্থিত ছিলেন সালমান, সোনাক্ষী, শহিদ কাপুর, প্রিয়াঙ্কা, টাইগার শ্রফ আর দীপিকার মতো বলিউড তারকারা। কিন্তু সশরীরে না থেকেও যেন অদৃশ্য উপস্থিতি ছিল হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলির!
আর কারণটা দীপিকা। তার পরনে লাল গাউনটাই টেনে আনল হলিউডের এ তারকাকে। গাউনটার ঝুল ছিল উরু পর্যন্ত কাটা। বেশ কিছুদিন আগে একই রকম একটি কালো গাউন পরে দর্শকের মনে ঝড় তুলে দিয়েছিলেন জোলি।
লাল গাউনে দীপিকাকেও ঠিক একইরকম আকর্ষণীয় দেখাচ্ছিল। এতই আকর্ষণীয় যে জোলির সঙ্গে মিলিয়ে ও তুলনা করেও দেখা যেতে পারে চলচ্চিত্র জগতের এই দুই সুপারস্টারের ছবি।
সূত্র: জিনিউজ
/ইউআর/এম/