শোয়েব-বেলালের গান

বেলাল খান ও শোয়েবআধুনিক গানের সঙ্গে শাস্ত্রীয় সুরের মিশ্রণেই বেশি গাইতে দেখা গেছে সংগীতশিল্পী শোয়েবকে। অন্যদিকে বেলাল খানও নিজের কাজ দিয়ে তুমুল জনপ্রিয়। এবার এই দুই শিল্পী একসঙ্গে কাজ করলেন।
এবার ঈদকে সামনে রেখে সিডি চয়েসের ব্যানারে বাজারে আসছে বেলাল খান ও শোয়েবের প্রথম দ্বৈত অ্যালবাম ‘ভালো থাকার ইচ্ছে’। অ্যালবামটিতে গান রয়েছে ৬টি। সব গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর করেছেন বেলাল খান, সংগীতায়োজনে জে কে।
এরমধ্যে বেলাল ও শোয়েব দুজনেই কণ্ঠ দিয়েছেন ৩টি করে গানে। বেলালের গাওয়া গানগুলোর শিরোনাম ‘আনচান’, ‘আদরের হাত’ ও ‘হঠাৎ তুমি’। আর শোয়েব গেয়েছেন ‘ভালো থাকার ইচ্ছে’, ‘মনের বাড়ি’ এবং ‘মন খারাপের দিন’। ‘মনের বাড়ি’ গানটিতে শোয়েবের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন পূজা।
অ্যালবামটি প্রসঙ্গে বেলাল খান বলেন, ‘গত দু’তিন মাস ধরে বেশ যত্ন নিয়ে অ্যালবামটি করেছি। এই অ্যালবামের বেশিরভাগ গান শাস্ত্রীয় সুরে করা হয়েছে।’
/এম/