ঈদের আমেজ বাড়াতে এবারও সাজানো হয়েছে দেশের সবকটি টিভি চ্যানেলের অনুষ্ঠানমালা। আট দিনের বৈচিত্রপূর্ণ টেলিফিল্ম ও নাটকের পাশাপাশি আছে নানান অনুষ্ঠান। এ প্রতিবেদনও উপস্থাপন করা হয়েছে এগুলোর ট্রেলার দিয়ে। নিচে ঈদের দ্বিতীয় দিনের আলোচিত কয়েকটি নাটক ও টেলিছবি দেওয়া হলো-
এটিএন বাংলা
নাটক- রেশমী (রাত ৮টা ৫০ মিনিট) : রচনা ইমদাদুল হক মিলন, পরিচালনা চয়নিকা চৌধুরী। অভিনয়ে নাঈম, নাদিয়া, মনিরা ইউসুফ মেমী, মেঘলা প্রমুখ।
চ্যানেল আই
টেলিফিল্ম- জল কলঙ্ক (দুপুর ২টা ৩০ মিনিট) : রচনা ও পরিচালনা মাহফুজ আহমেদ। অভিনয়ে মাহফুজ আহমেদ, রিচি, তৌসিফ, সাবিলা নূর প্রমুখ।
নাটক- ফুলজান (সন্ধ্যা ৭টা ৫০ মিনিট) : গল্প রাবেয়া খাতুন, পরিচালনা আবুল হায়াত। অভিনয়ে আজাদ আবুল কালাম পাভেল, তারিন, দিলারা জামান প্রমুখ।
একুশে টেলিভিশন
টেলিফিল্ম- ভেতর বাহির, ২+২=৩ (সকাল ১১টা ১৫ মিনিট) : রচনা ও পরিচালনা অনিমেষ আইচ। অভিনয়ে জাহিদ হাসান, ভাবনা প্রমুখ।
এনটিভি
নাটক- এখন আর রূপকথা হয় না (রাত ৮টা ৫ মিনিট) : রচনা মেজবাহউদ্দিন সুমন ও শিহাব শাহীন। পরিচালনা শিহাব শাহীন। অভিনয়ে তাহসান, মম, মারজুক রাসেল, মনিরা মিঠু প্রমুখ।
নাটক- মাধবীলতা, গ্রহ আর না (রাত ১১টা ৩০ মিনিট) : রচনা ও পরিচালনা সাগর জাহান। অভিনয়ে তারিক আনাম খান, অপি করিম, সামির প্রমুখ।
আরটিভি
নাটক- সে রাতে বৃষ্টি ছিল (সন্ধ্যা ৭টা ১০ মিনিট) : রচনা মেজবাহউদ্দিন সুমন ও শিহাব শাহীন। পরিচালনা শিহাব শাহীন। অভিনয়ে তাহসান, রিচি প্রমুখ।
নাটক- মিস্টার পাষাণ ইজ ব্যাক (রাত ৮টা ৩৬ মিনিট) : রচনা মেজবাহউদ্দিন সুমন, পরিচালনা হিমেল আশরাফ। অভিনয়ে সালাহউদ্দিন লাভলু, সাবিলা নূর, প্রাণ রায় প্রমুখ।
বিরতিহীন নাটক- ও রাধা ও কৃষ্ণ (রাত ১০টা ৪ মিনিট) : গল্প ইমদাদুল হক মিলন, পরিচালনা আশফাক নিপুণ। অভিনয়ে আফরান নিশো, মেহজাবিন প্রমুখ।
বিরতিহীন নাটক- একটি তালগাছের গল্প (রাত ১১টা ৫ মিনিট) : রচনা ও পরিচালনা মাসুদ সেজান। অভিনয়ে রিয়াজ, তিশা, ডা. এজাজ প্রমুখ।
টেলিফিল্ম- তুষারকন্যা (রাত ১১টা ৪৫ মিনিট) : রচনা মো. তাবারক হোসেন ভূঁঞা, পরিচালনা অরুণা বিশ্বাস। অভিনয়ে পীযূষ বন্দ্যোপাধ্যায়, অরুণা বিশ্বাস, ফারহানা মিলি, রিয়াজ, মীর সাব্বির, শর্মিলী আহমেদ প্রমুখ।
বাংলাভিশন
টেলিফিল্ম- অলৌকিক প্রেমের ঘ্রাণ (দুপুর ২টা ১০ মিনিট) : রচনা ও পরিচালনা মাহমুদ দিদার। অভিনয়ে মাহফুজ আহমেদ, অপর্ণা, অর্ষা, রুনা খান প্রমুখ।
বিরতিহীন নাটক- মধ্যরাতের ডাকপিয়ন (রাত ৮টা) : রচনা ও পরিচালনা রওনক হাসান। অভিনয়ে আনিসুর রহমান মিলন, রিচি সোলায়মান, ইন্তেখাব দিনার, মৌসুমী হামিদ, পিয়াল প্রমুখ।
বৈশাখী টেলিভিশন
নাটক- আরজে মোখলেস (সন্ধ্যা ৭টা ৩৫ মিনিট) : রচনা পলাশ মাহবুব, পরিচালনা আবু হায়াত মাহমুদ। অভিনয়ে মীর সাব্বির, সাজু খাদেম, মৌসুমী হামিদ, অপর্ণা প্রমুখ।
দেশ টিভি
নাটক- বাটারফ্লাই (রাত ৮টা ৪৫ মিনিট) : রচনা ও পরিচালনা ইমেল হক। অভিনয়ে সানজিদা প্রীতি, সাঈদ বাবু প্রমুখ।
চ্যানেল নাইন
টেলিফিল্ম- ক্ষরণ (দুপুর ২টা ৩০ মিনিট) : পরিচালনা তন্ময় তানসেন। অভিনয়ে তারিন, হৃদয় খান, সাবিলা প্রমুখ।
ফটোস্লাইড:
মাছরাঙা
নাটক- আমার ইচ্ছে করে না (রাত ১০টা ৩০ মিনিট) : রচনা সালাম পাঠান, পরিচালনা শামীম জামান। অভিনয়ে মোশাররফ করিম, শখ প্রমুখ।
জিটিভি
টেলিফিল্ম- এক্স-ফ্যাক্টর (রাত ১১টা ৩০ মিনিট) : রচনা ও পরিচালনা শিহাব শাহীন। অভিনয়ে অপূর্ব, মিথিলা, ইরেশ জাকের, মম, ফারহানা মিলি প্রমুখ।
দীপ্ত টিভি
টেলিফিল্ম- চারুলতা (বিকেল ৫টা) : রচনা ও পরিচালনা আলভী আহমেদ। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, নওশীন, কল্যাণ প্রমুখ।
নাটক- টম বয় (রাত ৮টা ৩০ মিনিট) : রচনা ও পরিচালনা নাজনীন হাসান চুমকি। অভিনয়ে অপর্ণা, ইরফান সাজ্জাদ, জোবান প্রমুখ।
/এম/