শুক্রবার বিকাল ৫টায় বাংলাদেশের চলচ্চিত্রকার সৈয়দ সালাহউদ্দিন জাকী নির্মিত ‘ঘুড্ডি’ চলচ্চিত্রটি প্রদর্শনীর মধ্য দিয়ে উৎসবটি শুরু হচ্ছে। ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন জানান, ‘এশিয়ান সিনেমা রেট্রোস্পেক্টিভ’ মূলত এশিয়ান চলচ্চিত্রের ধরন, গতি-প্রকৃতি, এশিয়ার দিকপাল চলচ্চিত্রকারদের সঙ্গে পরিচয়, জানা-বোঝার পাঠ চলবে। টানা ১৭ সপ্তাহের এই উৎসবটি উদ্বোধন করবেন চলচ্চিত্রকার সৈয়দ সালাহউদ্দিন জাকী। আরও উপস্থিত থাকবেন অগ্রজ চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন মামুন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীসহ অনেকেই।
‘বিশ্ব চলচ্চিত্র অনুধাবন কর্মসূচি ২০১৬’-এর অংশ হিসেবে ‘এশিয়ান সিনেমা রেট্রোস্পেকিভ’ অনুষ্ঠিত হবে। প্রতিটি চলচ্চিত্র প্রদর্শনীর পূর্বে সংশ্লিষ্ট চলচ্চিত্র, চলচ্চিত্রকার ও তাদের দেশের চলচ্চিত্র-সংস্কৃতি বিষয়ক আলোচনা উপস্থাপন করা হবে। রেট্রোস্পেক্টিভ শেষে এশিয়ান সিনেমা বিষয়ক একটি বিস্তৃত সেমিনারেরও আয়োজন করা হবে।
এ আয়োজনে বাংলাদেশ, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান, চীন, পাকিস্তান, থাইল্যান্ড, তাইওয়ান, শ্রীলঙ্কা, ভুটান, মালয়েশিয়া, ফিলিস্তিন, ইরাক, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, আফগানিস্তান, সৌদি আরবের ছবি প্রদর্শন করা হবে।
/এমএম/