কেমন করে কাটাবেন আজকের এ দিনটি- জানতে চাওয়া হয়েছিল তাদের কাছে।
জানালেন, দিনটি বিশেষভাবে উদযাপন করবেন; তবে তা ছোট্ট পরিসরে। আরও জানালেন একে অপরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাবোধের কথাও।
মৌসুমী প্রসঙ্গে ওমর সানী বললেন, ‘আমার জীবনে বিভিন্ন সময়ে নানান বিষয় নিয়ে দ্বিধা-দ্বন্দ্ব থাকলেও মৌসুমী সব ব্যাপারে বেশ সুদূরপ্রসারী সিদ্ধান্ত নিয়েছে। যা আমাকে অবাক করেছে, মুগ্ধ করেছে। সে একজন সফল মানুষ, নায়িকা, স্ত্রী, মা এবং সমাজসেবিকা। তাকে ছাড়া সত্যিই আমি অপরিপূর্ণ।’
মৌসুমী বললেন,‘ আমার জীবনে সানীর ভূমিকা কী- এটা যদি অল্প কথায় বলতে হয় তাহলে খুব অবিচার করা হয়ে যায়। বিশেষ করে আমার বাবার মৃত্যুর পর সানী আমাদের পুরো পরিবারে যে ভূমিকা রেখে আসছে, তার কোনও তুলনা নেই।'
মৌসুমী-সানী, নিজেরা এখনও বিনোদনের বিভিন্ন কাজ করে চলেছেন। তাদের এ যাত্রায় যুক্ত হয়েছেন ছেলে ফারদিন স্বাধীন। তিনি নির্মাতা হিসেবে কাজ করছেন। তাদের অপর সন্তান কন্যা ফাইজাহ। এ চারজনে মিলিয়েই এখন তাদের সংসার।
/এম/