কবিগুরুকে স্মরণ

রবীন্দ্রনাথ স্মরনে আয়োজনবাইশে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৫তম প্রয়াণ দিবস। দিনটিতে তাকে স্মরণ করতে টিভি চ্যানেলসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কয়েকটি আয়োজন নিচে তুলো ধরা হলো-

কোন কাননের ফুল কোন গগণের তারা:

এ গানের অনুষ্ঠানে গাইবেন পাপিয়া সারোয়ার। এটি প্রচার হবে বাংলাভিশনে, বিকাল ৫টা ২৫ মিনিটে।

তবু অনন্ত জাগে:

রবীন্দ্রসংগীতের এ অনুষ্ঠানে গাইবেন মহিউজ্জামান চৌধুরী ময়না ও শিমু দে। সঙ্গে আবৃত্তি করবেন হাসান আরিফ।
দেশ টিভির স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে রাত ৯টা ৪৫ মিনিটে।

সমাপ্তি:

কবিগুরুর গল্প অবলম্বনে নির্মিত এ নাটকে আছেন সজল ও সাবিলা নূর। এটি পরিচালনা করেছেন শুভ্র খান। মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে রাত ৯টায়।

তুমি রবে নীরবে:

ইরফান সাজ্জাদ ও তানজিন তিশা অভিনীতি ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে দুপুর ২টা ৪০ মিনিটে, চ্যানেল আইতে। পরিচালনায় মাহবুবা ইসলাম সুমী।

অমিয়া:
চ্যানেল আইতে দুপুর ২টা ৪০ মিনিটে প্রচার হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নামঞ্জুর’ অবলম্বণে নির্মিত এ টেলিছবিটি। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নাহিদ আহমেদ। অভিনয়ে জিতু আহসান, নাদিয়া আরমান পারভেজ মুরাদ, মাজনুন মিজান প্রমুখ।

রবীন্দ্রসংগীতানুষ্ঠান:
গাইবেন রেজওয়ানা চৌধুরী বন্যা। চ্যানেল আইয়ে রাত ৭টা ৫০ মিনিটে রয়েছে তার পরিবেশনায় একক এ অনুষ্ঠান।

ছায়ানট:
এদিন সন্ধ্যায় সাংস্কৃতিকভবন ছায়ানটে থাকছে সংগীতানুষ্ঠান। এটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। অংশগ্রহণ করবেন এর শিক্ষার্থী ও শিক্ষকরা। সবার জন্য উন্মুক্ত এটি।

/এম/