সেপ্টেম্বরে চিরকুটের নতুন অ্যালবাম

চিরকুট।সময়টা বাঁধা হয়ে গেছে; তাই জোর কদমে চলছে কাজ। ব্যান্ড চিরকুটের এখন বেশিরভাগ সময় কাটে স্টুডিওতে।

চারদিকে চাপানউতোর খবর, তিন বছরের বিরতি শেষে ব্যান্ডের নতুন অ্যালবামটা আসছে ডিসেম্বরের মধ্যেই। তবে ব্যান্ডের গায়িকা সুমি একটু এগিয়ে এনেই জানালেন সময়টা। তার মতে, ব্যান্ডের তৃতীয় অ্যালবাম প্রকাশ পাবে আগামী মাসেই, সেপ্টেম্বরে।
বাংলা ট্রিবিউনকে সুমি বললেন, ‘আমরা পরিকল্পনা করেছিলাম চলতি মাসের ৩০ তারিখ অ্যালবাম প্রকাশ করার। তবে আরও একটু সময় নিতে হচ্ছে। তিনটি গানের কাজ শেষ। আরও তিনটি গানের কাজ চলছে। আগামী মাসের প্রথমদিকেই এটি প্রকাশ করবে ইয়ন্ডার অ্যাপ। এখনও গানের শিরোনাম বা অ্যালবামের নাম কিছুই চূড়ান্ত করিনি।’
জানালেন, অ্যালবামে নতুন গান থাকবে ৬টি। সেখান থেকেই নাম চূড়ান্ত করার সম্ভাবনা আছে। এছাড়া ‘ভালোবাসলে কেন খিদে পায় না’, ‘গোল্লাছুট’সহ আরও কয়েকটি গান থাকবে, যেগুলো ইতোমধ্যে স্টেজ শোতে গেয়েছে ব্যান্ডটি।
উল্লেখ্য, ব্যান্ডটির শেষ অ্যালবাম ‘জাদুর শহর’ ২০১৩ সালে প্রকাশ পেয়েছে। তারও আগে ২০০৮ সালে বাজরে আসে ‘চিরকুটনামা’। সেটা ছিল তাদের প্রথম অ্যালবাম।
/এম/এমএম/