তবে পুরোটা এখনও বোঝা যাচ্ছে না। কারণ গানটির ভিডিও পুরোটা প্রকাশ করেননি এ সংগীতশিল্পী।
বৃহস্পতিবার হাবিব প্রকাশ করেছেন নতুন গান ‘বেপরোয়া মন’র টিজার। এতেই অল্প বিস্তর পাওয়া গেল হাবিব ও তিশাকে।
চিত্রপরিচালক অনন্য মামুনের পরিচালনায় জুটি বেঁধেছেন তারা! ভিডিওটি নির্মিত হয়েছে একেবারে সিনেমাটিক ফর্মুলায়। তাই তো এর নির্দেশক ও কোরিওগ্রাফার হিসেবে কাজ করছেন অনন্য মামুন আর ভিডিওতে হাবিবের বিপরীতে নায়িকা রূপে আছেন তিশা। দুজনার কসটিউম ডিজাইনার হিসেবে কাজ করছেন রামিম রাজ।
রোমান্টিক ধরনের এ গানটি শুটিং হয়েছে ১৩ আগস্ট, সিরাজগঞ্জের শাহজাদপুরে।
আসছে ঈদেই লাইভ টেকনোলজির ব্যনারে প্রকাশ হবে ভিডিওটি। এমনটাই জানালেন হাবিব।
গানটির টিজার দেখতে ক্লিক করুন এখানে।
/এম/