‘রক্ত’র পরিচালক ওয়াজেদ আলীে আনকাট ছাড়পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন বাংলা ট্রিবিউনকে। তিনি জানান, বৃহস্পতিবার দুপুর নাগাদ সেন্সরবোর্ডের কাছ থেকে ছাড়পত্রটি হাতে পেয়েছেন তিনি।
এদিকে ছবির নায়িকা পরীমনি এখন কলকাতায় অবস্থান করছেন ‘রক্ত’র ডাবিংয়ের কাছে। জানা গেছে, পরীর ক্যারিয়ারে ‘রক্ত’ই প্রথম ছবি যেটি মুক্তি পেতে যাচ্ছে ঈদ উৎসবে।
যৌথভাবে ‘রক্ত’ ছবিটি প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ।
এতে পরী ছাড়াও অভিনয় করেছেন নবাগত নায়ক রোশান, আশিষ বিদ্যার্থী, অমিত হাসান, রাজা দত্ত, প্রসন, সুব্রত, বিপ্লব চট্টোপাধ্যায় প্রমুখ।
/এস/এমএম/