আরও অবাক করা বিষয়- ছবিটি যার, সেই শাকিব খানই অনুপস্থিত থাকছেন এতে! কাল বৃহস্পতিবার বিএফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে দুপুর তিনটায় এটি অনুষ্ঠিত হবে।
শাকিব যেখানে অনুপস্থিত সেখানে নায়করাজের উপস্থিতির হেতু কী? রাজ্জাকের ভাষ্য, ‘‘বাংলাদেশি চিত্রনায়ক পরিচয়ে আমি গর্ববোধ করি। যতদূর জানি ঈদে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে ‘শুটার’ ছবির শিল্পী, টেকনিশিয়ান, কোরিওগ্রাফার, লোকেশনসহ সবকিছুই বাংলাদেশের। অপর কারণ ছবির প্রযোজক ইকবাল আমার স্নেহভাজন। এজন্যই অনুষ্ঠানে যেতে আগ্রহবোধ করছি।”
কালকের অনুষ্ঠানে ছবিটি ঈদে মুক্তির ঘোষণা দেওয়া হবে। তবে এতে শাকিব খানের অনুপস্থিতির কারণ, তিনি অন্য একটি ছবির কাজে এখন অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। জানালেন ‘শুটার’ পরিচালক।
রাজু চৌধুরী পরিচালিত ও ইকবাল প্রযোজিত ‘শুটার’ ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন নবাগত বুবলী। এছাড়াও বিভিন্ন চরিত্রে আছেন শাহরিয়াজ, প্রকৃতি, সম্রাট, কবির তিথি প্রমুখ।
/এম/এমএম/