ঈদ নাটক

দু’জনেরই প্রিয় রং হলুদ

নাটকের দৃশ্যে জাহিদ ও পূর্ণিমা।‘আমার প্রিয় রং হলুদ। এই রংটির প্রতি এক ধরনের মোহ কাজ করে। সবাই বলে হলুদ রঙের পোশাকে নাকি আমাকে ভালো মানায়।’- কথাগুলো অকপটে বললেন অভিনেত্রী পূর্ণিমা।

কাকতাল হলেও এই ঈদে ‘প্রিয় রং হলুদ’ নামের একটি বিশেষ নাটকে অভিনয় করেছেন তিনি। যার মাধ্যমে বহু বছর পর অভিনেতা জাহিদ হাসানের সঙ্গে পর্দা ভাগাভাগি করছেন পূর্ণিমা। তাদেরকে এখানে দেখা যাবে নববিবাহিত দম্পতির ভূমিকায়। গল্পে জাহিদ ও পূর্ণিমা দু’জনেরই প্রিয় রং হলুদ।
পূর্ণিমা জানান- বিয়ে পরবর্তী মনোমালিন্য যে একপর্যায়ে বিবাহ বিচ্ছেদে রূপ নিতে পারে এবং সেই সিদ্ধান্ত থেকে সরে এসে স্বামী-স্ত্রী দু’জন কীভাবে নতুনভাবে সব শুরু করতে পারেন, সেটাই ফুটিয়ে তোলা হয়েছে নাটকটিতে।
এটি রচনা ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। যা আজ ১৫ সেপ্টেম্বর এনটিভিতে প্রচার হবে, রাত ৮টায়।
/এস/এমএম/