ইংল্যান্ডের মোট ৮টি ভেন্যুতে এই উৎসব চলবে। আধুনিক বাদ্যযন্ত্রের ভিড়ে রাগ সংগীতে যেন দর্শকরা আগ্রহ হারিয়ে না ফেলে, সে কারণে উৎসবে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের পাশাপাশি পাশ্চাত্য শাস্ত্রীয় সংগীত, কত্থক নৃত্য ও কবিতার সংমিশ্রণে সাজানো হয়েছে উৎসবের আয়োজন। চলতি বছর উৎসবে অনুর্ধ্ব ১৪ বছরের শিশু শিল্পীদের অংশগ্রহণে থাকবে সংগীত প্রতিযোগিতা। বিজয়ী শিল্পীরা প্রতিষ্ঠিত শিল্পীদের সঙ্গে একই মঞ্চে গান গাইবার সুযোগ পাবেন।
৭৩০ খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত বাংলা গানের যে দীর্ঘ যাত্রা, নানাবিধ পর্ব ও চড়াই-উৎড়াই পাড় হয়ে এসেছে বাংলা গান, তার একটা জীবন্ত চিত্র ফুটিয়ে তোলা হবে উৎসবে বিভিন্ন আয়োজনের মাধ্যমে। আগামী ২৪ সেপ্টেম্বর নর্থ লন্ডনে ইংরেজি সাহিত্যের বিখ্যাত কবি জন কিটসের বাড়ি কিটস মিউজিয়ামে কবি রবীন্দ্রনাথ তার সমসাময়িকদের গান ও জন কিটসের কবিতা পাঠের আসর।, ২৫ সেপ্টেম্বর পূর্ব লন্ডনের রিচমিক্স সেন্টারে বাংলা গানের বিবর্তন নিয়ে রয়েছে বিশেষ পরিবেশনা। এছাড়া টাউন হাউজে উৎসব হবে ১৪ অক্টোবর, দ্য ওয়াটার পোয়েট পাবে ১৫ অক্টোবর, ১৯ অক্টোবর পূর্ব লন্ডনের ব্রাডি আর্টস সেন্টারে, ৫ নভেম্বর মার্টিন আর্ট স্পেস ও ২০ নভেম্বর কাজী নজরুল সেন্টারে হাজার বছরের বাংলা গানের বিশুদ্ধ উপস্থাপনা নিয়ে রয়েছে বিশেষ আয়োজন।
এপিএইচ/