আয়ুষ্মানের নতুন গান এবং...

ভিডিওতে আয়শা ও আয়ুষ্মান।গায়ক-অভিনেতা আয়ুষ্মান খুরানা বলেছেন, সংগীত ছাড়া তার জীবন অপূর্ণ। সংগীতকেই চলচ্চিত্র শিল্পের নির্যাস বলে মনে করেন তিনি।
অবশ্য নিজের কাছে গান আর অভিনয় দুটোর গুরুত্বই সমান বলে মনে করেন আয়ুষ্মান। নিজের সিঙ্গেল ‘আইকে ভারি’র প্রকাশনা অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা জানান এ শিল্পী।
আয়ুষ্মান বলেন, ‘সংগীত হলো চলচ্চিত্র জগতের নির্যাস। আমি যখন স্কুলে ছিলাম তখন নাচ আর সংগীতের মধ্যে সংগীতকেই বেছে নিয়েছিলাম। আর কলেজে সংগীত আর নাটকের মধ্যে নাটককে বেছে নিয়েছিলাম। আমার জন্য অভিনয় আর গান সমান্তরাল।’
নিজেকে অভিনেতা ও গায়কের মিশ্রণ হিসেবে উল্লেখ করে আয়ুষ্মান বলেন, ‘সংগীত ছাড়া আমার জীবন অপরিপূর্ণ।’
আয়ুষ্মানের ‘আইকে ভারি’ গানটির ভিডিও পরিচালনা করেছেন প্রদীপ সরকার। আর তা প্রযোজনা করেছে ভূষণ কুমারের প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজ। গানটির ভিডিওতে আয়ুষ্মানের সঙ্গে মডেল হিসেবে আছেন আয়শা শর্মা।
আয়ুষ্মান বলেন, ‘‘এবারই প্রথম আমি কোনও রিমিক্স গান গাইলাম। ‘আশিকি’ গানের অংশবিশেষ যোগ করায় গানটিতে বাড়তি মাত্রা যোগ করেছে বলে আমি মনে করছি।’’
২২ সেপ্টেম্বর টি-সিরিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পেয়েছে।
মিউজিক ভিডিওটি দেখতে পারেন এখানেই-

 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এফইউ/এমএম/