জন্মদিনে যেমন রণবীর

জন্মদিনে রণবীর কাপুর।জীবনের আরেকটি বছর পূর্ণ করলেন বলিউড তারকা রণবীর কাপুর। ২৮ সেপ্টেম্বর (বুধবার) ‘জাগ্গা জাসুস’ ছবির সেটে কাজ করতে করতেই ৩৪তম জন্মদিন পালন করলেন এ অভিনেতা। দিনটিকে বেশ ঘটা করে উদযাপন করলো ‘জাগ্গা জাসুস’ টিমও।

বুধবার ৩৪ বছর বয়সী রণবীর মোমবাতিতে ফুঁ দেন এবং একটি চকলেট কেক কাটেন। ‘জাগ্গা জাসুস’ টিমের সদস্যরাও কম যান না। তারা রণবীরকে একটি ফুটবল কেক উপহার দেন। কেকটি এফসি বার্সেলোনা দলের রং দিয়ে সাজানো ছিল। বিশাল চকলেট কেকের চেয়ে রণবীর যে ওই ফুটবল কেকটিই বেশি পছন্দ করেছিলেন তা আর বলার অপেক্ষা রাখে না।

মুম্বাইতে ‘জাগ্গা জাসুস’ ছবির চূড়ান্ত শিডিউলের কাজ করছেন রণবীর। চলতি সপ্তাহে শহরের একটি স্কুলে তাকে শ্যুটিংয়ে দেখা গেছে। রণবীরের সাবেক প্রেমিকা ক্যাটরিনা নাকি তার সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছেন। তবে বিভিন্ন খবরে বলা হচ্ছে, ছবির প্রচারণার কাজ শুরু হলে এ দুই তারকা তখন নিজেদের দূরত্ব কিছুদিনের জন্য দূরে ঠেলে রাখবেন এবং একসঙ্গে প্রচারণা চালাবেন।

২০১৭ সালের এপ্রিলে অনুরাগ বসু নির্মিতব্য ‘জাগ্গা জাসুস’ ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এফইউ/এমএম/