আলিয়ার প্রত্যাশা ও আফসোস

‘উড়তা পাঞ্জাব’-এ আলিয়াকোন ছবির জন্য এতটা মায়া বলিউড অভিনেত্রী অলিয়া ভাটের? সরাসরি বললেন তার প্রতিদ্বন্দ্বীরও কথা। জানালেন, সোনম কপুরের ‘নিরজা’ই এখন তার সামনে বাড় বাধা। নইলে তার ছবির জন্য জাতীয় পুরস্কার হয়তো নিশ্চিত!

ভাট পরিবারের সবচেয়ে ছোট এ সদস্য খোলামেলা কথা বলেছেন নির্মাতা করণ জোহরের অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এ। ‘ডিয়ার জিন্দেগি’ ছবির প্রচারণায় সহশিল্পী শাহরুখ খানের সঙ্গে উপস্থিত ছিলেন এ তারকা।
তখনই জানান ‘উড়তা পাঞ্জাব’ ছবিটিকে ঘিরে তার প্রত্যাশা ও আফসোসের কথা।
জানান, ছবিটি নিয়ে তিনি অনেক পরিশ্রম করেছেন। যা তার আগের কোনও ছবির সঙ্গে তুলনা হয় না। তাই ছবিটিকে ঘিরে তার এত প্রত্যাশা।
এ সময় করণ প্রশ্ন করেন, কোন ছবি এগিয়ে- ‘উড়তা পাঞ্জাব’ না ‘নিরজা’? তখন আলিয়া বলেন, ‘‘অবশ্যই ‘নিরজা’। আর ছবিটির জন্য সোনমই এগিয়ে। সে-ই পুরস্কারের দাবিদার।’’
‘উড়তা পাঞ্জাব’ ছবিটিতে আলিয়ার সঙ্গে ছিলেন শহিদ কাপুর। ছবিটির গল্প মাদককে ঘিরে আবর্তিত হয়েছে।
/এম/এমএম/