রুম্মান রশীদ খানের লেখা নাটকটি পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ। নাট্যকার জানিয়েছেন, একটি সত্য কাহিনি অবলম্বনে চিত্রনাট্যটি তৈরি করেছেন তিনি। এতে মৌ তার চারপাশে নিজের তিনটি প্রতিচ্ছায়া দেখতে পান। তার জীবনের সবকিছু সেই তিন মৌ পরিচালনা করেন।
শান্ত, রাগী, ঝগড়াটে- এই তিন প্রতিচ্ছায়ার সঙ্গে সন্ধি করে বাস্তবের মৌ তার জীবন নকশা আঁকেন। কিন্তু জীবনের সবকিছু কি আর সরল রেখায় চলে? চাইলেই প্রত্যাশা আর প্রাপ্তি এক হয় না।
স্বামী ইন্তেখাব দিনারের সঙ্গে মৌয়ের হিসাব নিকাশ ধীরে ধীরে পাল্টে যেতে শুরু করে। তাদের ভালোবাসার সবটুকু সমীকরণ শেষ বিন্দুতে এসে পৌঁছায়।
বিশেষ এই নাটকটি প্রচার হবে আজ শুক্রবার (২৬ মে) রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে।
/এস/এমএম/