এনটিভিতে দুপুর ২টা ২০ মিনিটে প্রচার হবে টেলিছবি ‘আমরা ফিরবো কবে’। এতে জনের সহশিল্পীরা হলেন অপর্ণা, ওমর আয়াজ অনি, তানিয়া, সৈয়দ হাসান ইমাম, দিলারা জামান। রচনা ও পরিচালনায় শাফায়েত মনসুর রানা।
আরটিভিতে রাত ১০টা ৫ মিনিটে রয়েছে ‘মিস ম্যাচ’। এতে জন কবির আছেন আবির চরিত্রে। তার বিপরীতে ফাইজা চরিত্রে দেখা যাবে সাফা কবিরকে। অসম প্রেম নিয়ে নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত।
বাংলাভিশনে রাত পৌনে ৯টায় থাকছে আশফাক নিপুনের রচনা ও পরিচালনায় ‘আমি মোটিভেশন্যাল স্পিকার হতে চাই’। এতে জনের সঙ্গে আছেন নুসরাত ইমরোজ তিশা।
ঈদের অনুষ্ঠানমালায় গত চার দিনেও জন কবিরের একাধিক নাটক প্রচারিত হয়েছে।