আগামী ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে তথ্যচিত্রটি প্রদর্শিত হবে। সন্ধ্যা ৭টায় একই স্থানে থাকবে সৈয়দ শামসুল হকের লেখা নিরীক্ষাধর্মী কাব্যনাটক ‘ঈর্ষা’। প্রাঙ্গণেমোরের অষ্টম প্রযোজনাটি নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। তার সঙ্গে এতে অভিনয় করেছেন নূনা আফরোজ ও রামিজ রাজু।
নাটকটিতে সংলাপ মাত্র ৭টি। সবচেয়ে বড় সংলাপের ব্যাপ্তি ৩৬ মিনিট এবং সবচেয়ে ছোট সংলাপটি ১৬ মিনিট ব্যাপ্তিকালের। এ রকম কাঠামোতে নাটক লেখার নিরীক্ষা এর আগে বাংলা ভাষায় হয়নি। সৈয়দ শামসুল হকের স্মরণে এ আয়োজনে আসার জন্য ভক্ত, পাঠক ও অনুরাগীদের আমন্ত্রণ জানিয়েছে দলটি।