নায়করাজের জন্মদিনে ‘রাজাধিরাজ রাজ্জাক’

নায়করাজবাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের ৭৮তম জন্মদিন ২৩ জানুয়ারি। এদিন উপলক্ষে চ্যানেল আই প্রচার করবে তাকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘রাজাধিরাজ রাজ্জাক’।
শাইখ সিরাজের পরিচালনায় এ তথ্যচিত্রটি আজ বিকাল ৫টা ২০ মিনিটে প্রচার হবে।
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একটি তারার নাম নায়করাজ রাজ্জাক। তাঁর জীবন ও ক্যারিয়ারের নানা গল্প বুনন করা হয়েছে ৯০ মিনিট ব্যাপ্তির এ জীবনীভিত্তিক তথ্যচিত্রটিতে। রাজ্জাকের মৃত্যুর বছর খানেক আগে থেকেই শাইখ সিরাজ এই এটি নির্মাণে হাত দেন। এ প্রামাণ্যচিত্রে রাজ্জাকের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। পাশাপাশি একসময়ে তাঁর কলকাতায় বেড়ে ওঠা, সেখানের নিকটাত্মীয় ও বন্ধুবান্ধবের স্মৃতিচারণা, সিনেমার অংশ এবং রাজ্জাক অভিনীত সিনেমার গান এই তথ্যচিত্রে সংযোজন করা হয়েছে। এছাড়া এ অভিনেতাকে নিয়ে কথা বলেছেন অভিনয় জীবনের সহশিল্পী কবরী ও ববিতা। নায়করাজের প্রথম মৃত্যুবার্ষিকী ছিল ২০১৮ সালের ২১ আগস্ট। তখন এটির প্রথম প্রদর্শনী হয়েছিল।‘রাজাধিরাজ রাজ্জাক’-এর শুটিংয়ের ফাঁকে শাইখ সিরাজ ও নায়করাজ

প্রসঙ্গত, বাংলা চলচ্চিত্রকে অনন্য এক উচ্চতায় নিয়ে যাওয়া নায়করাজ রাজ্জাকের জন্ম ১৯৪২ সালের আজকের এই দিনে (২৩ জানুয়ারি) পশ্চিমবঙ্গের কলকাতার টালিগঞ্জে।

তিনি ২০১৭ সালের ২১ আগস্ট রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সারা জীবন চলচ্চিত্র নিয়েই থেকেছেন রাজ্জাক। অভিনয়ই নয়, বিএফডিসি তাকে পেয়েছে পরিচালক-প্রযোজক হিসেবেও। ‘অনন্ত প্রেম’, ‘বদনাম’, ‘অভিযান’, ‘বাবা কেন চাকর’, ‘প্রফেসর’, ‘যোগাযোগ’, ‘সৎভাই’ পরিচালনা করে নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন তিনি। তার প্রযোজনা সংস্থা রাজলক্ষ্মী প্রোডাকশন থেকে তিনি উল্লেখযোগ্য কিছু ছবি নির্মাণ করেছিলেন।