সামাজিক যোগাযোগমাধ্যমে যা ইতোমধ্যে ছড়িয়েছে। তাহলে কি আবারও মা হতে যাচ্ছেন এই বলিউড তারকা?
ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, মা হচ্ছেন কারিনা। তবে তা বাস্তব জীবনে নয়। সেলুলয়েড পর্দার জন্য তাকে এভাবে দেখা যাবে। এই বলিউড নায়িকা শুরু করেছেন তার নতুন ছবি ‘গুড নিউজ’-এর কাজ। যেখানে তাকে এভাবেই পাওয়া যাবে। ছবিতে তার সহশিল্পী হিসেবে আছেন অক্ষয় কাপুর।
চলচ্চিত্রটিতে তারা দম্পতি হিসেবে থাকছেন। অনেক দিন ধরেই তারা সন্তানের জন্য চেষ্টা করছিলেন। মূলত এ চলচ্চিত্রটি বাচ্চা গ্রহণের ব্যতিক্রমী পদ্ধতি সারোগেসি নিয়ে নির্মিত। এটি তৈরি করছেন করণ জোহর। এখানে আরও অভিনয় করছেন কিয়ারা আদভানি ও দিলজিৎ।
এর আগেও কারিনা কাপুর ও অক্ষয় কুমার জুটি হিসেবে এসেছেন। ‘কামবাখত ইশক’, ‘আজনবি’, ‘তাহসান’ ও ‘বেওয়াফা’ ছবিতে তারা একসঙ্গে হাজির হয়েছেন। প্রতিটি চলচ্চিত্রই ছিল আলোচিত। নতুন ছবি ‘গুড নিউজ’ চলতি বছরের শেষদিকে পর্দায় আসবে।
সূত্র: বলিউড মন্ত্র