ছবির নাম ‘আকবর-ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। প্রযোজনা সংস্থা সিনে হল মাল্টিমিডিয়া এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিতব্য এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রণক ইকরাম। এতে আকবরের চরিত্রে অভিনয় করছেন ইমন।
তিনি বলেন, ‘এই সিনেমার গল্পে একটা ম্যাজিক আছে। অভিনয়ের অনেক জায়গা আছে। আশা করছি এখানে অন্য ইমনকে খুঁজে পাবেন দর্শকরা।’
ছবিটি প্রসঙ্গে নির্মাতা সৈকত নাসির বলেন, ‘দারুণ একটা গল্প নিয়ে হাজির হচ্ছি। ঢাকার গ্যাং কালচারের কিছু সত্যিকার বিষয় তুলে আনার চেষ্টা করবো আমরা।’
নির্মাতা জানান, সিনেমার জন্য নায়িকা চূড়ান্ত হলেও নামটা এখনই প্রকাশ করছেন না তারা। ২০২০ সালের ১২ জানুয়ারি মহরত অনুষ্ঠানের মাধ্যমে সেটি প্রকাশ করা হবে। শুটিং শুরু হবে ১৫ জানুয়ারি থেকে।