১০ বছর পর...

KANIJ SHUBARNA২০০৭ সালে সর্বশেষ অডিওর গানে কণ্ঠ দেন কানিজ সূবর্ণা। তার শেষ মিউজিক ভিডিওটি এসেছে তারও দুই বছর আগে। প্রায় ১০ বছর পর নতুন মিউজিক ভিডিও প্রকাশ করতে যাচ্ছেন এই গায়িকা। সম্প্রতি ঢাকার তেজগাঁওয়ের কোক স্টুডিওতে গানটির শ্যুটিংয়ে অংশ নেন তিনি। ডিজে রাহাতের উদ্যোগে তৈরি এই গানটির শিরোনাম ‘সাড়া দাওনা’।

গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর করেছেন মীর মাসুম। ভিডিও পরিচালনায় রম্য খান। আজ রবিবার থেকে বিভিন্ন টিভি চ্যানেলের পাশাপাশি অনলাইনে ভিডিওটি দেখা যাবে।

এ প্রসঙ্গে কানিজ সূবর্ণা বলেন, ‘অনেক বছর পর নতুন মিউজিক ভিডিও করেছি। শ্যুটিংয়ের সময়টা বেশ উপভোগ্য ছিল। এখনকার সময় দর্শক-শ্রোতারা যে ধরনের ভিডিও দেখতে চান সে আঙ্গিকেই এটি করা হয়েছে। আমার বিশ্বাস, সবার পছন্দ হবে।’

আসছে ভালোবাসা দিবসে প্রকাশ পাবে মিশ্র অ্যালবাম ‘ডিজে রাহত উইথ স্টারস’। সেখানেও স্থান পাচ্ছে গানটি।

/এমএম/