সম্প্রতি ভিন ডিজেলের সঙ্গে একটি ছবি টুইটারে পোস্ট করেন দীপিকা। যার পেছনে ছিল ‘থ্রি এক্স’র লোগো। আর এটিই জল্পনাতে বাতাস দিয়েছে।
আনুষ্ঠানিকভাবে দীপিকা কিছু জানান না দিলেও, জানা গেছে ছবিটির পরবর্তী কিস্তিতে থাকছেন ‘ওম শান্তি ওম’ খ্যাত এ তারকা।
অন্দরমহলের খবর হলো, ফারহা খানের ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে দীপিকার কাজের কথা পাকা ছিল। তখনই আসে ভিন ডিজেলের প্রস্তাবটি। কিন্তু দীপিকা নিজের ব্যক্তিত্ব বিসর্জন দেননি। তাই ফারহা খানের সঙ্গে চুক্তি বাতিল করেননি। ফিরিয়ে দিয়েছেন ডিজেলকে।
আর এ কারণে দীপিকাতেই আরও মুগ্ধ হলিউডের এ মারকুটে নায়ক। তাই ‘থ্রি এক্স’ সিরিজের পরের ছবি ‘দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’-এ কাজ করছেন দীপিকা।
সূত্র: জি নিউজ
/এম/