চলছে বড়দিনের উৎসব। এ আমেজে পরস্পরকে উপহার আর শুভকামনা জানানোর জন্য সবচেয়ে উপযুক্ত সময়। প্রিয়জনের মতো প্রিয় তারকাদের জন্যও রয়েছে নানারকম শুভকামনা। যদিও বড় এই তারকাদের অর্থবিত্ত আর আভিজাত্যের অভাব নেই, তবুও ভক্তদের মনে রয়েই যায় প্রিয় তারকার জন্য কোনও না কোনও কামনা।
দেখা যাক, এই ক্রিসমাসে বলিউড তারকাদের জন্য কী কী চান তাদের ভক্তরা!
ক্যাটরিনা কাইফ
প্রেমঘটিত বা ব্যক্তিগত জীবন নিয়ে গুজব নয় বরং কাজের জন্যই এ বছরের পুরোটা আলোচনায় ছিলেন ক্যাটরিনা। তবে রণবীর কাপুরের সঙ্গে বিয়ের জল্পনা কল্পনা ছিলই ভক্তদের মাঝে।তাই ক্যাটের জন্য শুভ্র বিবাহ গাউনের প্রার্থনা সকলেরই মনে।
সালমান খান
অর্থবিত্ত, ক্ষমতা, সৌন্দর্য আর সাহস- সব দিকেই স্বয়ংসম্পূর্ণ সালমান। তা সত্ত্বেও একটি অভাব কিন্তু তার রয়েই গিয়েছে। আগামী পরশু পঞ্চাশে পা দিতে যাওয়া সালমান তার অসংখ্য বান্ধবী ও প্রেমিকার মধ্যে থেকে এখনও কাউকে জীবনসঙ্গী হিসেবে নির্বাচিত করতে পারেননি। ভক্তদের কামনা, এবার যেন বউ খুঁজে পান সালমান।
শাহরুখ খান
ভক্তরা সবাই কমবেশি জানেন শাহরুখ কতটা পরিশ্রমী অভিনেতা। রাতে চার ঘণ্টার বেশি কখনই ঘুমোন না তিনি। জেগে থাকা পুরোটা সময়ই থাকেন কাজ নিয়ে। তাই ভক্তদের চাওয়া, ‘দিলওয়ালে’ মুক্তির চাপমুক্ত হয়ে শাহরুখ এবার যেন একটু বিশ্রাম পান।
সোনাক্ষী সিনহা
কাজ দিয়ে নিজেকে প্রমাণ করা শেষ, এমনকি দেশি মেয়ের ইমেজ ভেঙ্গে নিজস্ব স্টাইল আর বৈচিত্রময় চরিত্রের রুপায়নের সাফল্য দেখিয়েছেন শত্রুঘ্ন কন্যা সোনাক্ষী। সবাই জানে, গুজবকে পাত্তা দেন না তিনি। কিন্তু কতদিন আর সিঙ্গেল থাকবেন এই প্রিয়মুখ। ভক্তদের ইচ্ছে, এবার তো একটা প্রেম করুন সোনাক্ষী!
শহিদ কাপুর
সেরা অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন শহিদ কাপুর। ক্যারিয়ার যেন তেড়েফুঁড়ে কেবল ওপরের দিকেই উঠছে। ব্যক্তিগত জীবনেও সুখী শহিদ। পেয়েছেন জীবনসঙ্গিনী। মিরা কাপুরের সঙ্গে বেশ সুখেই কাটছে সময়। এবার ঘর আলো করে আসুক সন্তান- এ ছাড়া আর কীই বা চাওয়া থাকতে পারে শহিদ কাপুরের জন্য!
সূত্রঃ দ্য টাইমস অব ইন্ডিয়া, ভক্তদের মতামত নেওয়া হয়েছে সামাজিক মাধ্যমের ভিত্তিতে
/ইউআর/এম/