তাদের নিয়ে ‘ট্রু স্টোরি’

‘ট্রু স্টোরি’তে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও কেয়া পায়েলসত্যি ঘটনা নিয়ে একটি নাটক নির্মাণ হলো মুশফিক আর ফারহান ও কেয়া পায়েলকে জুটি করে।
সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এই নাটকটির নাম ‘ট্রু স্টোরি’।
এতে আরও অভিনয় করেছেন মনিরা আক্তার মিঠু, মুকিত জাকারিয়া ও সুষমা সরকার। ঢাকার উত্তরার একটি বাড়িতে এর শুটিং সম্পন্ন হয়েছে সম্প্রতি।
নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তিনি বলেন, ‘একটি সত্য ঘটনা অবলম্বনে এই গল্পটি লেখা। হাস্যরসের মাধ্যমে পারিবারিক কিছু বক্তব্য দিতে চেয়েছি এর মাধ্যমে। আমার আশা, দর্শকরা সহজেই গল্পের সঙ্গে নিজেদের সংযোগ খুঁজে পাবেন।’
দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে ‘ট্রু স্টোরি’। একই সময়ে ইউটিউবে সিনেমাওয়ালার অফিসিয়াল চ্যানেলেও উন্মুক্ত হবে এটি।