এবারের বিজ্ঞাপনটি ‘উন্নত চুলা ও জ্বালানি’ বিষয়ক। বাংলাদেশ বিদ্যুৎ বিভাগের
হাউজহোল্ড এনার্জি প্ল্যাটফর্ম স্রেডা’র আওতাধীন এই বিজ্ঞাপনের চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নাদিয়া আফরিন রেখা।
রেখা জানান, বাংলাদেশ সরকার ২০৩০ সালের মধ্যে সবার জন্যে ক্লিন কুকিং-এর লক্ষ্যে পরিবেশবান্ধব বিকল্প জ্বালানী, সাশ্রয়ী ও স্বাস্থ্যসম্মত রান্নার চুলা সামগ্রী ব্যবহারের অনুকূল পরিবেশ তৈরির জন্যে উদ্যোগ গ্রহণ করেছে।
সদ্য শুটিং শেষ হওয়া কাজটি প্রসঙ্গে ফারজানা ছবি বলেন, ‘সাত বছরে বেশ ক’টি বিজ্ঞাপনের প্রস্তাব পেয়েছি। নানা কারণে সেসব করা হয়নি। তবে এই কাজটি করার পেছনে রয়েছে সামাজিক দায়বদ্ধতার বিষয়। শিল্পী হিসেবে শুধু টাকা আর জনপ্রিয়তা বিবেচনা করা তো ঠিক নয়। সোশ্যাল রেসপনসিবিলিটি বলে একটা কথা রয়েছে। সেই তাগিদ থেকেই কাজটি করেছি।’
এতে ফারজানা ছবি ছাড়াও অভিনয় করেছেন শর্মিলী আহমেদ ও শিশুশিল্পী। নির্মাতা জানান, শিগগিরই এটি প্রচার শুরু হবে দেশের সব ক’টি টিভি চ্যানেলে।