মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে বিশেষ এই টেলিছবি। শোয়েব চৌধুরীর গল্প অবলম্বনে এর নাট্যরূপ দিয়েছেন সেলিম আহমেদ। পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল।
ছবিটির গল্প প্রসঙ্গে নির্মাতা দোদুল জানান, ৭৫ পরবর্তী সময়ের গল্প এটি। গ্রামের পোস্ট অফিসের খতিব মিয়াকে নিয়ে এই গল্পটি। যিনি একজন মুক্তিযোদ্ধা। বাড়ি বাড়ি গিয়ে মানুষের চিঠিপত্র বিলি করার কাজটা খুব আন্তরিকতার সঙ্গে করেন। একা মানুষ তিনি। বাড়িতে ছোট্ট একটা ঘর। তার ভেতরে অনেক কষ্ট। যার ডাকে জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন সেই মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ঘরের দেয়ালে রাখা বঙ্গবন্ধুর ছবির সঙ্গে একা একা সব সুখ-দুঃখের কথা বলেন তিনি।
এগিয়ে যায় টেলিছবিটির গল্প।