বৃহস্পতিবার সকালে তিনি ভারতের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। উদ্দেশ্য ছিল, হায়দারাবাদে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেওয়া। কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে শহরে প্রবেশ করতে না দিয়ে উল্টো আবুধাবির একটি বিমান ধরতে সাফ জানিয়ে দেয়।
বলা হয়, টেকনিক্যাল কারণে তাকে ফিরে যেতে হবে। সঙ্গে এও বলা হয়- তার কাগজপত্রে কিছু ঝামেলা আছে। তাই দ্রুত তাকে দেশ ভারত করতে হবে।
কিন্তু রাহাত হায়দারাবাদের তাজ ফালাকনুমাতে পূর্বনির্ধারিত কনসার্টে অংশ নিতে এর আগের দিনই ভারতের দিল্লিতে নেমেছিলেন। সেখানের কোনও কর্মকর্তা এ ধরনের অভিযোগ করেননি।
উল্লেখ্য, ভারতজুড়ে অসহিষ্ণুতা নিয়ে কিছুদিন আগে রাহাত ফতেহ আলি খান কথা বলেছিলেন। তিনি তার কয়েকটি কনসার্ট বাতিলের অভিযোগ করেছিলেন সেসময়।
এদিকে এমন ঘটনার বিপরীতে একইদিন পাকিস্তানের আরেক জনপ্রিয় গায়ক আদনান সামিকে আনুষ্ঠানিকভাবে ভারতের নাগরিকত্ব প্রদান করা হয়। তিনি আজ ১ জানুয়ারি থেকে দেশটির নাগরিক।
/এম/এমএম/