নির্মলেন্দু গুণের কাছে শিশুরা শুনবে বঙ্গবন্ধুর গল্প

কবি নির্মলেন্দু গুণের কাছ থেকে শিশুরা শুনবে বঙ্গবন্ধুর গল্প। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে এই গল্পের আয়োজন করেছে দুরন্ত টিভি।

‘খোকা থেকে বঙ্গবন্ধু’ নামের এই অনুষ্ঠানের মাধ্যমে শিশুরা জাতির জনক ও বাংলাদেশের স্থপতিকে আরও অনেক বেশি জানতে পারবে বলে মনে করছেন পরিচালক মো. তোফায়েল সরকার। 

অনুষ্ঠানটি উপস্থাপনা করবে দু’জন শিশু উজাইর ইবনে জহির ও রাইমা হক। এতে একদল শিশুর সঙ্গে অতিথি হিসেবে থাকবেন কবি নির্মলেন্দু গুণ। 

বঙ্গবন্ধুকে নিয়ে নানা গল্পের পাশাপাশি কবিতা, ছড়া, গান, চলচ্চিত্র ও তথ্যচিত্র দেখানো হবে এই অনুষ্ঠানে। 

বিশেষ অনুষ্ঠানটি প্রচার হবে ৭ মার্চ সকাল ৮টা ৩০মিনিটে দুরন্ত টিভিতে।