‘দ্য ডুয়েল’। অস্ত্র আর শিল্পের এক অসম লড়াই। চলচ্চিত্রটি স্বল্পদৈর্ঘ্য। যে গল্পে দেখা যাবে, একজন মিউজিশিয়ান (গিটারিস্ট) ও একজন অস্ত্রধারী (গানম্যান) মুখোমুখি। একজনের হাতিয়ার আগ্নেয়াস্ত্র, আরেকজনের গিটার।
এনামুল হক কবির পরিচালিত স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্র ‘দ্য ডুয়েল’-এ মিলবে এর উত্তর। ওয়ান বাই জিরো’র ব্যনারে নির্মিত এ ছবিতে অভিনয় করেছেন শশাঙ্ক সাহা ও শিশির চৌধুরী। পান্ডুলিপি, চিত্রগ্রহণ এবং সম্পাদনা করেছেন নির্মাতা নিজেই।
মুভিয়ানা ফিল্ম সোসাইটি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে বছরব্যাপি চলচ্চিত্র প্রদর্শনীর অংশ হিসেবে আজ (৩০ জানুয়ারি) বিকাল সাড়ে চারটায় একাডেমির চিত্রশালা মিলনায়তনে প্রদর্শিত হবে ছবিটি।
দ্য ডুয়েল-এর ট্রেলার:
/এস/এমএম/