অবিশ্বাস্য হলেও সত্যি, মানুষের মতো ভূতের মধ্যেও বোকা থাকে কিছু! তেমনই বোকা ভূতের গল্প এবার টিভি পর্দায় দেখবে শিশু-কিশোররা।
‘বোকা ভূত’ নামের শিশুতোষ ধারাবাহিকটি রচনা ও নির্মাণ করেছেন অনিমেষ আইচ। যা শিগগিরই প্রচারে আসছে দুরন্ত টিভিতে।
অনিমেষ জানান, ‘নাটকটির কাহিনি আবর্তিত হয়েছে ৩০ সদস্যের এক বিশাল পরিবারকে ঘিরে। এই পরিবারের ছোট ছেলেমেয়েরা খুব হাসি আনন্দের মাঝে সময় কাটায়। তারা একটি ক্লাব গঠন করেছে বাড়ির চিলেকোঠায়। ক্লাবের নাম রয়েল বেঙ্গল ডিফেন্স ক্লাব। ক্লাবের প্রধান কাজ হচ্ছে নানা রকম অভিযানমূলক কাজে অংশগ্রহণ করা। তাদের ঘিরে পরিবারে ঘটতে থাকে মজার মজার কাণ্ড। আর সেই কাণ্ডর সঙ্গে যুক্ত হয় বোকা ভূত!’
‘বোকা ভুত’ নাটকটি প্রচার হবে ১ জুন থেকে প্রতিদিন দুপুর ১২টা ও রাত ৮টা ৩০ মিনিটে।