ইউক্রেনের গৃহহীন শিশুদের দেখে কাঁদলেন প্রিয়াঙ্কা

বরাবরই মানবিক কাজে এগিয়ে গিয়েছেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের বিরোধিতা করেও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন।

শুধু সোশাল মিডিয়ার পোস্টেই আটকে থাকলেন না প্রিয়াঙ্কা। দেখা করলেন ইউক্রেনের অভিবাসী শিশুদের সঙ্গে। পোল্যান্ডে গিয়ে শুনলেন তাদের সমস্যার কথা। বাস্তুহারাদের কথা শুনে কেঁদেও ফেললেন পিগি চপস। 

এর আগে যুদ্ধে পরিজন হারানো, শেষ সম্বলটুকু হারানো মানুষদের সংকটের কথা ভেবে মুখ খুলেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করে বিশ্বনেতাদের মানবিক হওয়ার আবেদন জানিয়ে ছিলেন তিনি। প্রিয়াঙ্কা লিখেছিলেন, ‌‌‘উদ্বাস্তুরা অসহায়। অনিশ্চয়তায় তাদের ভবিষ্যৎ। বিশ্বনেতাদের কাছে আবেদন, সব ভেদাভেদ, সব রাজনীতি ভুলে এই সর্বহারা মানুষদের পাশে দাঁড়ান।’

এই ভিডিও আপলোড করে ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখলেন, ‘আমাদের চুপ করে বসে থাকলে চলবে না।’

প্রিয়াঙ্কা ইউনিসেফের শুভেচ্ছাদূত। সেই কাজেই মূলত তার পোল্যান্ড সফর। এর আগে একইভাবে এই তারকা বাংলাদেশে এসেছিলেন রোহিঙ্গা শিশুদের সঙ্গে দেখা করতে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস