নাপিত রুস্তম ও সুন্দরী পারুলের প্রেম

বিহারি পট্টির ডাকসাইটের নাপিত রুস্তম। তার বাতিক হলো লম্বা চুল-দাড়িওয়ালা কাউকে দেখলেই তার হাত থেকে আর নিস্তার নেই। কোনও না কোনও উপায়ে সে তার চুল-দাড়ি কেটে দেবেই। 

এমনই এক পাগলাটে নাপিতের চরিত্রে অভিনয় করলেন মিশু সাব্বির। সদ্য শুটিং শেষ হওয়া এই নাটকের নাম ‌‘রুস্তম নাপিত’।

মেজবাউর রহমান সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন অলোক হাসান। এতে মিশুর বিপরীতে অভিনয় করেছেন তাসনুভা তিশা।

নির্মাতা অলোক বলেন, ‘তিশা এখানে অভিনয় করেছেন গ্রামের নিখাদ সুন্দরী পারুলের চরিত্রে। যাকে দেখে রুস্তম নাপিতের মধ্যে ব্যাপক পরিবর্তন চলে আসে। ঘটতে থাকে অন্যরকম সব ঘটনা। মোটাদাগে প্রেমে পড়ে একজন নাপিতের বদলে যাওয়ার গল্প বলার চেষ্টা করেছি এই নাটকে।’ 

তিশা ও মিশুঅ্যামিনেন্স বিজনেস মার্টের ব্যানারে নির্মিত এই নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন কচি খন্দকার, আনোয়ার হোসেন প্রমুখ ।

ডি ফর ড্রামা নামের ইউটিউব চ্যানেলে ১৭ নভেম্বর নাটকটি উন্মুক্ত হবে।