মায়ের ইচ্ছা মেয়ে পড়বে ইংরেজি মাধ্যমে আর বাবার আগ্রহ বাংলা মাধ্যমে। এ নিয়ে বাবা-মায়ের নিত্যদিনের ঝগড়ায় ছোট্ট প্রীতির মনে এক ধরনের চাপ সৃষ্টি হয়।
এমনই এক বাস্তব চিত্র নিয়ে নির্মিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের (২১ ফেব্রুয়ারি) বিশেষ নাটক ‘ভুল সিদ্ধান্ত’।
হাসান রেজাউলের রচনায় বিটিভির জন্য এটি প্রযোজনা করেছেন এল রুমা আকতার। বিভিন্ন চরিত্রে এতে অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, সুষমা সরকার, সাবেরী আলম, মনিরুজ্জামান মনি, শামীম শিশির, সুবাইদা, আশরাফুল আলমসহ অনেকে।
‘ভুল সিদ্ধান্ত’ নাটকটি প্রচার হবে ২১ ফেব্রুয়ারি রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)।