প্রাচীন চীনের ওয়েই সাম্রাজ্যের উত্থান-পতনের গল্প নিয়ে নির্মিত হয়েছে বহুল আলোচিত চাইনিজ সিরিজ ‘প্রিন্সেস এজেন্টস’। তিনটি অভিজাত বংশ ওয়েই, ইউয়েন আর ঝাওদের নিয়ে এগিয়ে যায় এর গল্প। সঙ্গে যুক্ত হয় উত্তর ইয়ানের, ইয়ান পরিবার এবং কয়েকটি সামরিক গোয়েন্দা সংস্থার কার্যক্রম।
এমন জটিল গল্পের জনপ্রিয় সিরিজটি বাংলায় ডাবিং করে পহেলা মে থেকে প্রচার শুরু করতে যাচ্ছে দীপ্ত টিভি। এমনটাই নিশ্চিত করেছেন চ্যানেলটির মুখপাত্র জাকিয়া সুলতানা।
জানান, ‘প্রিন্সেস এজেন্টস’ ১ মে থেকে প্রতিদিন বিকাল ৫টা ৫০ মিনিট ও রাত ৯টায় প্রচার করা হবে।
‘প্রিন্সেস এজেন্টস’ ধারাবাহিকটির ডাবিং প্রজেক্ট ডিরেক্টর মোর্শেদ সিদ্দিকী মরু এবং প্রযোজনা করেছেন তসলিমা তাহরিন।