নিয়মিত গান করছেন তিনি। এবার এ শিল্পী আসছেন বাংলাভিশনের ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’-এ। সঙ্গে থাকছেন গায়িকা শিল্পী বিশ্বাস।
সরাসরি এ গানের অনুষ্ঠানে রুমি তার একক ও মিশ্র অ্যালবাম থেকে জনপ্রিয় হওয়া গানগুলো গাইবেন। পাশাপাশি লোক ঘরানার গায়িকা শিল্পী বিশ্বাস প্রচলিত ফোক গানগুলো ছাড়াও মৌলিক অ্যালবাম থেকে কিছু গান পরিবেশন করবেন।
চ্যানেল কৃর্তপক্ষ জানায়, এতে দর্শকরা ফোন করে সরাসরি অতিথিদের সঙ্গে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন।
‘মিউজিক ক্লাব’-এর এই পর্বটি প্রচার হবে বুধবার রাত ১১টা ২৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন নাহিদ আহমেদ বিপ্লব।
/এমআই/এম/